রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ পাচারকারী চক্রের সদস্য বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চক্রের মূলহোতা দম্পতি পালিয়ে গেছেন।

গতকাল সোমবার রাতে উপজেলার খেলনা ইউনিয়নের লেদাপুরি দক্ষিণপাড়া এলাকার রাজমিস্ত্রী কাউছার আলীর বাড়ির সিঁড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউছার ও তার স্ত্রী পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন-পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের হেলাল উদ্দিন এবং আকবরপুর গ্রামের আলতাফ হোসেন। তাদের মধ্যে হেলাল পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং আকবরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বলে জানা গেছে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, কাউছারকে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রেখেছিল গোয়েন্দা সংস্থা। সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বিষ্ণুমূর্তিটির আনুমানিক মূল্য ২০ কোটি কোটি টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার পর আজ সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।