মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  ট্রেনে  ছিনতাই করে পালানোর চেষ্টা, ৪ নারী সদস্য আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া হয়ে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে ছিনতাইকারী চক্রের ৪ নারী ছিনতাইকারীকে আটক করেছে ট্রেনের যাত্রীরা। মঙ্গলবার সকালে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে এক নারী ট্রেনযাত্রীর গলার সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারী দলের সদস্যরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (কাচারআটি) গ্রামের সাফিয়া বেগম, একই এলাকার রেজিয়া, নাসিমা এবং ওই এলাকার বাসিন্দা জোৎস্না আক্তার।
ট্রেনের যাত্রীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় এক যাত্রী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় ৫-৭ জন নারী ভিড় সৃষ্টি করে ওই ট্রেন যাত্রীকে ঘিরে রেখে তার গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের সহযোগিতায় ওই নারী ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রটির ৪ ছিনতাইকারীকে আটক করে। পরে তাদেরকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, আটককৃতরা পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও পকেটমার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে

ঢাকাসহ কয়েকটি এলাকায় রাতের দিকে ঝড়ের সম্ভাবনা

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে