রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাড়ি ফিরে দেখি, আম্মুকে জবাই করে হত্যা করেছে আব্বু’

news-image

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত নাজমা খাতুন (৩৫) ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

নিহতের ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে তার আম্মু-আব্বু ঝগড়া করছিলেন। কি নিয়ে ঝগড়া করছিল সেটি সে জানে না। এ কারণে সকালে বাড়িতে রান্নাও হয়নি। তাই সে রুটি কিনে দিয়ে আসে।

বাবু বলে, ‘আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদি আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মতো ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেননি। বাড়ি ফিরে দেখি, আম্মুকে জবাই করে হত্যা করেছে আব্বু।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা। তিনি জানান, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় আব্দুল আলীম। এতে শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনার পর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। পুলিশ খবর পেয়ে গাজিরহাট এলাকা থেকে তাকে আটক করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী