ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “টেকসই আগামী জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে  মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দূস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রবীন শিক্ষক নাঈমা জান্নাত প্রমূখ। আলোচনা সভা শেষে সমাজসেবা, শিক্ষা ও তৃণমূল নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রবীন শিক্ষক নাঈমা জান্নাত ও নারী সংগঠক গীতা রানী দাসকে সংবর্ধিত করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান