গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : এবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, পশ্চিমা দেশগুলো যদি তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে জার্মানিতে গ্যাস পাইপলাইনের প্রধান সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার নোভাক বলেছেন, ‘রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখলে বৈশ্বিক বাজারে বিপর্যয় ঘটে যাবে। বিশেষ করে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যাবে।’

জার্মানি ও নেদারল্যান্ডস বাদে ইইউভুক্ত প্রায় সবক’টি দেশই রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রও ইইউর পথে হাঁটতে পারে।

ইউরোপের ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেলের জোগান আসে রাশিয়া থেকে। হঠাৎ এই নিষেধাজ্ঞার ধাক্কার প্রভাব রাশিয়া এবং খোদ ইউরোপের উপরও পড়ছে। গতকাল সোমবার যুক্তরাজ্যে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ পাউন্ড। যা বিগত ১৩ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এখন ইউরোপের হাতে অন্য কোন বিকল্প নেই বলে মন্তব্য করে নোভাক বলেন, ‘রাশিয়ার বিকল্প খুঁজতে গেলে ইউরোপের বছর পেরিয়ে যাবে। আর রাশিয়া ছাড়া অন্য কোথাও থেকে তেল ও গ্যাস আমদানি করলে, সেটি হবে তাদের জন্য ব্যয়বহুল।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান