বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় চুলার আগুন থেকে বসত বাড়িতে আগুন লেগে শামিয়া নামে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে।

শামিয়ার ঐ এলাকার মো.রমজান আলী ওরফে বাবুর মেয়ে। শিশুটিকে বাঁচাতে গিয়ে তার মা চম্পা বেগম (৩০) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আগুনে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রান্নার পর চুলার পাশে জ্বলন্ত কাঠ রাখা হলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। শিশুটি এসময় ঘরের ভিতর দোলনায় ছিলো। মা চম্পা বেগম পাশের গ্রামে কাজে গিয়েছিল। বাড়ীতে পরিবারের অন্য কোনো সদস্য ছিল না বলে স্থানীয়রা জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা