রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসতঘরে বিক্রির জন্য রাখা বোমা বিস্ফোরণ

news-image

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে একটি বসতঘরে বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দনপট্টি এলাকার কবির মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কবির মৃধা তার বসতঘরে বোমা-ককটেল মজুত রেখে বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, ঘরের মধ্যে স্টিল আলমারিতে বোমা মজুত রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নুর মোহাম্মদ সরদার জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই কবিরের পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে। তিনি আরও জানান, বিস্ফোরণে ঘরের মধ্যে থাকা স্টিল আলমারিসহ অন্যান্য মালামাল তছনছ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, অতিসম্প্রতি একই ইউনিয়নের মাদ্রা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী