বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন ছেড়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত

news-image

অনলাইন ডেস্ক : রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স দেশ ছেড়ে চলে গেছেন। মারাত্মক নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ইউক্রেন ছেড়েছেন তিনি। আজ সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রুশ সেনারা।

রুশ সেনারা ইউক্রেন আক্রমণের আগেই কিয়েভে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ছাড়েন মেলিন্ডা সিমন্স। দূতাবাসের সহকর্মীদের নিয়ে রাজধানী কিয়েভ ছেড়ে পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তরিত হন ব্রিটিশ রাষ্ট্রদূত।

রুশ আগ্রাসনের মুখে পোল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত লভিভকে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ ভেবে সেখানে স্থানান্তরিত হয়েছিলেন তিনি। এবার সেখানেও নিরাপত্তার অভাব বোধ করায় লাভিভ ছেড়েও চলে গিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, বর্তমানে ইউেক্রনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সমস্ত অফিস বন্ধ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা