,

কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী কোনালের পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ সোমবার উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটে তথ্য মন্ত্রণালয় ও জুড়ি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য সোমনূর মুনির কোনাল পেয়েছেন ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ হৃদয়’ সিনেমার তুমি আমার জীবন, আমি তোমার জীবন…গান। সরকারি প্রজ্ঞাপনে গানের নাম ‘ভালোবাসার মানুষ’ থাকলেও শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি তুমি আমার জীবন নামেই প্রকাশ হয়েছে। পুরোনো গানের আস্থায়ীর দুই লাইন নিয়ে নতুন গানটির কথা লিখেছেন গীতিকার কবীর বকুল। তুমি আমার জীবন গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন বাংলাদেশের অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড