বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় অধ্যাপকের বিচার শুরু

news-image

আদালত প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় টাঙ্গাইল সদরের মাওলানা মোহাম্মাদ আলী (এমএম আলী) সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আল আমিন ও তার বোনের বিরুদ্ধে অভিযোগগঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটিতে বিচার শুরু হলো।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার আরেক আসামি হলেন মনি তালুকদার। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আসামিদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার ফাগোয়া গ্রামে।

গত বছরের ৩ মার্চ আল আমিনের স্ত্রী ফাহমিদা তালুকদার তুলি আদালতে এ মামলা করেন। মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় গত বছর ১৯ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে বাদীর সঙ্গে আপসের শর্তে জামিন নেন। সর্বশেষ সোমবার আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আগামী ১৬ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আসামিরা আপসের শর্তে জামিন নিলেও বাদীর সঙ্গে আপস করেননি। আজ আদালত উভয় আসামির বিরুদ্ধে অভিযোগগঠন করেছেন।

মামলার বাদী জানান, তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। অধ্যাপক আল আমিন ২০০৮ সালে তার গৃহশিক্ষক ছিলেন। তখন ফুসলিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। পরে ধমান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। এরপর ২০২০ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছু দিন না যেতেই আল আমিন তার পরিবারের লোকজন যৌতুকের জন্য তাকে নির্যাতন শুরু করেন। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আল আমিন তার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি যৌতুক দিতে অস্বীকার করলে তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ