চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়, আহত দুই অভিনেত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : চ্যালেঞ্জিং চরিত্রে দুই নারী চরিত্রে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান ও রাজ রিপা। আন্তর্জাতিক নারী দিবসের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে এমন ঘটে। বিভিন্ন অঙ্গনে নারীদের এগিয়ে যাওয়ার গল্প নিয়েই এটি তৈরি হয়েছে। এরই মধ্যে এর ট্রেলার প্রচার হচ্ছে আর আজ রাত ১২টা ১ মিনিট থেকে পুরোটা ভিডিওটি প্রচারে আসবে। এটি নির্মাণ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’খ্যাত নির্মাতা আবু রায়হান জুয়েল।

তিনি জানান, ‘বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দুই চরিত্রে তারা কাজ করেছে। এর শুটিং হয়েছে ঢাকা, সীতাকুন্ডের পাহাড়ে। রাজ রিপা বোলিং করতে হিয়ে আর ফারিন খান পাহাড়ে উঠতে গিয়ে আহত হয়েছে। তারপরও তারা দারুণ কাজ উপহার দিয়েছে। এটি নির্মিত হয়েছে আরএফএল গ্যাস স্টোভ সৌজন্যে।

তিনি আরও জানান, আজ ১২টা ১ মিনিট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইনে প্রচার হবে।

জানা গেছে, ফারিন খান ও রাজ রিপা দুজনেই প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ আছেন।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে ফারিনের। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রোশান। আর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমা দিয়ে অভিষেক রাজ রিপার। কাজ করছেন ‘রক্ষা’ নামের ওয়েব সিরিজসহ আরও একটি সিনেমায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান