রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মার্চ নিয়ে টিভি আয়োজন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার অমর কবিতা শুনিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চের পড়ন্ত বিকেলের অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ, দ্রোহের আগুন জ্বালিয়েছিল ৫৬ হাজার বর্গমাইলজুড়ে। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

ঢাকার রেসকোর্স মাঠে বঙ্গবন্ধুর দেওয়া সেই ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে বিশেষ আয়োজনে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালা।

বিটিভির পরিচালক জগদীশ এষ ( অনুষ্ঠান ও পরিকল্পনা) বলেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অমর মহাকাব্যে পরিণত হয়েছে। ভাষণটি বাঙালি জাতির গণ্ডি পেরিয়ে এখন বৈশ্বিক সম্পদে রূপান্তর লাভ করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। বিটিভি দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে।’

তিনি জানান, এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার হবে ‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ওপর আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মুক্তির সংগ্রাম’ প্রচার হবে সকাল ৮টা ১৫মিনিটে। বঙ্গবন্ধুর ভাষণের ওপর অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’ প্রচার হবে ১২টা ২০ মিনিটে। প্রামাণ্য অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়া থেকে সোহরাওয়ার্দী উদ্যান’ প্রচার হবে ১টা ৫ মিনিটে।

এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার হবে বেলা ৩টায়। আলোচনায় অংশ নেবেন নূরুল ইসলাম নাহিদ ও মফিদুল হক। নূরুল হুদার উপস্থাপনায় ৭ মার্চের কবিতা নিয়ে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘স্বাধীনতার পঙক্তিমালা’ প্রচার হবে ৩টা ২৫ মিনিটে। বঙ্গবন্ধুর ভাষণের ওপর ব্যাখ্যা নিয়ে অনুষ্ঠান প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ঐতিহাসিক এই ভাষণের ওপর বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘প্রতিধ্বনি’ প্রচার হবে ৮টা ৪০ মিনিটে। ভাষণটির ধারণ কার্যক্রম এবং সংরক্ষণে বেতার, বাংলাদেশ টেলিভিশন ও ডিএফপির ভূমিকা নিয়ে বিশেষ প্রামাণ্য প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে।

রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে ৭ মার্চের কবিতা নিয়ে বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান ‘অগ্নিঝরা কণ্ঠস্বর’। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের উপস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান। এখানে অংশ নেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মোঃ গোলাম রহমান। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রচার হবে রাত ১১টায়।

এ ছাড়াও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে দুপুর ২টার সংবাদের পর ও রাত ৯টায় প্রচার হবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর দেশের বিভিন্ন হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাট্যশিল্পী সুজাত শিমুল।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী