বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ৭৫ বাংলাদেশি

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ট্রাফিক পুলিশে যোগ দিয়েছেন আরও ৭৫ জন বাংলাদেশি। গত ৪ মার্চ পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। এতে ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ করে চাকুরীর দায়িত্ব গ্রহন করেন। ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশের মধ্যে ৭৫ জন বাংলাদেশি রয়েছেন। আর একাডেমিতে প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম নুসরাত চৌধুরী। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
উক্ত ১৩৮ জন নিউ ইয়র্কের ৫টি বোরো বা পৌরসভার বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। উক্ত গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ অব দ্যা ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন। এছাড়াও প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি অলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ট্রাফিক পুলিশের সিনিয়র এজেন্ট খান শওকত। তারা নবাগত এজেন্টদেরকে অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা