,

নির্বাচ‌ন নিয়ে এখনই ভবিষ্যৎ বাণী করা যাবে না: সিইসি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচ‌ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বিষয নিয়ে এখনই ভবিষ্যৎ বাণী করা যাবে না। একটু সময় গড়াতে দিন। আমরা ধীরে ধীরে তা জানাতে পারবো।

তিনি বলেন, আমরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। আমাদের আরও সময় দিতে হবে। একটু সময় গড়ানোর পর যথাসময়ে আমরা এ ব্যাপারে জানাতে পারবো।

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বাংলাদে‌শ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, তার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা। ৭ মার্চের ভাষণের ধারাবাহিকতায় ২৬ মার্চ থেকে মু‌ক্তিযুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর আমরা প‌রিপূর্ণ বিজয় অর্জন ক‌রি।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় নবনিযুক্ত নিবার্চন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, নিবার্চন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহা. ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস হোসেন, শেখ সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড