,

পদ্মায় ভাঙনের প্রধান কারণ ভারতের ফারাক্কা বাঁধ: প্রতিমন্ত্রী

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ভারতের ফারাক্কা ব্যারেজ খুব কাছাকাছি। বর্ষা মৌসুমে ফারাক্কার গেট ছেড়ে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ভাঙন বেশি হচ্ছে।

রোববার দুপুরে সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার বাখর আলী, গোয়ালডুবিতে পদ্মা নদীর ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্ষাকালে ফারাক্কা ব্যারেজের গেট ছেড়ে দেয়ায় এখান দিয়ে প্রবল গতিতে পানি যাওয়ায় প্রথম ধাক্কা লাগায় ভাঙনের তীব্রতা বেশি। তাই পদ্মার গতি প্রকৃতি নিরূপণ এবং ফারাক্কার খুব সন্নিকটের বিষয়টি আমলে নিয়ে আগামী বর্ষা মৌসুমের আগে ব্যবস্থা নেয়া হবে।

পরে মহানন্দা নদীতে ১৫৭ কোটি ৫ লাখ ৮৬ হাজার ৫৬৫ টাকা ব্যয়ে রেহাইচর এলাকা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

 

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য রাখেন সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, মহাপরিচালক ফজলুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড