বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমএসএফের নাম ও লোগো ব্যবহার : বহিষ্কৃত ৭ জনের বিরুদ্ধে মামলা

news-image

আদালত প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের নাম, লোগো অবৈধভাবে ব্যবহারের অভিযোগে বহিষ্কৃত সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে কপিরাইট আইনে এ মামলা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও প্রধান সমন্বয়কারী আবু জাফর জমাদার @ আহমেদ আবু জাফর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবাদীরা হলেন- সংগঠনের সাবেক সভাপতি দৈনিক সমকালের শরিয়তপুর প্রতিনিধি শহিদুল ইসলাম পাইলট এবং সাবেক সহসভাপতি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমান রিমন, দৈনিক অন্য দিগন্তের চট্টগ্রাম প্রতিনিধি সোহাগ আরেফিন, দৈনিক সরেজমিনের বার্তা রিপোর্টার শারমিন সুলতানা মিতু, দৈনিক স্বাধীন বাংলার নিজস্ব প্রতিবেদক এনামুল কবির সোহেল, দৈনিক আজকের পরিবর্তনের ঝালকাঠি প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু ও সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকার।

মামলায় বলা হয়, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম থেকে অনৈতিক, প্রতারণা, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত হওয়ার পরও তারা নাম, লোগো অবৈধভাবে ব্যবহার করে প্রতারণা আসছে। এরা সংগঠনকে অন্যায়ভাবে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের এই অবৈধ কমর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষুব্ধ।

এদিন মামলার সময় আদালত প্রাঙ্গণে ঢাকা জেলা দক্ষিণ সভাপতি রেজা নওফল হায়দার, মোশারফ হোসেন নীলু, ময়মনসিংহ জেলা সভাপতি শিবলী সাদিক খান, ট্রাস্টি সদস্য রফিকুল ইসলাম খান মিরপুরী, জাতীয় পরিষদ সদস্য ইমন দাস, আলী হোসেন, মাহবুব আলম জীবন চৌধুরী, রেজাউল করিম, এসএম রাসেল, সুমন খান, জীবন চৌধুরী, সোহেল রানা, স্বাধীন সরকার, আফজাল হোসেন জাকির, ওয়াহিদুজ্জামান মোল্লা, শাম্বু শাকিল প্রমূখসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদীর আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, ‌‘আসামিদের বিরুদ্ধে কপিরাইট ২০০০ (২০০৫ সালের সংশোধিত এর ৭৬ ধারা) আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় আমরা স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেছি। আশা করছি, আমরা ন্যায় বিচার পাবো।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা