বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান ও বঙ্গবন্ধুকে না মানলে দেশে থাকার দরকার নাই : পাপন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের পবিত্র সংবিধানকে মানেন না তাদের এ দেশে থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ রোববার দুপুরে জেলার কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি।

সভায় নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকে মানতে হবে, জাতীয় পতাকাকে মানতে হবে, মুক্তিযুদ্ধকে মানতে হবে এবং বঙ্গবন্ধুকে মানতে হবে।’

তিনি আরও বলেন, ‘একই দেশে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি বলে কিছু নাই। হয় আমরা থাকবো, না হলে ওরা থাকবে’। এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্যগণ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা