সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অকালে সড়ক দূর্ঘটনায় ঝারে পড়ল ৩ প্রাণ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলকে ট্রাকচাপা দেওয়ার ঘটনায় আহত যুবক এনামুল (২৫) চিকিৎসাধীন মারা গেছেন। শনিবার (৫ মার্চ) রাত ২টার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। নিহত এনামুল জেলা শহরের কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে।
এ নিয়ে এই ট্রাকচাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ালো। এনামুলের মৃত্যুর বিষয়টি তার পরিবার সূএে নিশ্চিত হওয়া যায়। এর আগে, শনিবার রাতে আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় এই দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫) ও জেলা শহরের দাতিয়ারার মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূঁইয়া।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিলেন। তারা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম সড়ক দূর্ঘটনায় ৩ যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ