,

পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে বেনেটের ফোন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল শনিবার ক্রেমলিনে তিন ঘণ্টার বৈঠকে যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বেনেট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী বেনেট। পুতিনের সঙ্গে বৈঠক শেষে বার্লিনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আলোচনা করবেন তিনি।’

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে মস্কো যাওয়ার আগে তার সঙ্গে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। পুতিনের সঙ্গে মাখোঁর কী কথা হয়েছে, সে সম্পর্কে বেনেটকে সংক্ষেপে জানান তিনি।

এলিসি প্রাসাদের এক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে নিবিড় যোগাযোগ থাকবে তাদের মধ্যে। এর সঙ্গে জার্মান চ্যান্সেলরও থাকবেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ হয়ে ইউক্রেন ও রাশিয়ার সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে বেনেটের মধ্যস্থতায় ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে তেমন কোনো সাফল্য আসবে না বলেই মনে করছেন কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড