,

মানুষ এখন আর আ. লীগ-বিএনপিকে বিশ্বাস করে না : জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ ও বিএনপি দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থা ভেঙে দিয়েছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।’

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন মো. জীবন চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টি কখনোই পিছপা হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি।’

জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ ভালো নেই। ঠুনকো কারণ দেখিয়ে সরকার জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এতে পরিবহন ব্যয় বেড়ে গেছে। পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার অজুহাতে প্রতিদিন নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ছে। ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। অর্থের অভাবে সাধারণ মানুষের সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে। বেশির ভাগ মানুষই প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। দেশে বেকারের সংখ্যা বেড়েই চলছে, তাদের জন্য কাজের সংস্থান নেই। এমন বাস্তবতা থেকে মুক্তি চায় দেশের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, হাবিবুর রহমান ও সুনীল শুভ রায় প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড