বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন থেকে মলদোভার পথে ২৮ বাংলাদেশি নাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকেপড়া বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক ও ক্রু নিরাপদ স্থানের দিকে রওনা দিয়েছেন। আজ শনিবার দুপুরে ইউক্রেনের বাংকার থেকে তারা রওনা দেন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশি নাবিক ও ক্রুদের বহন করা গাড়ি ইউক্রেনের পার্শ্ববর্তী একটি দেশের দিকে যাচ্ছে। আশা করছি, শিগগিরই তারা ইউক্রেনের সীমানা পাড়ি দিয়ে নিরাপদে পার্শ্ববর্তী দেশে যেতে পারবেন। ওই দেশে পৌঁছানোমাত্র আমরা সব তথ্য দেব। তারা পার্শ্ববর্তী দেশ মলদোভায় প্রবেশ করে পোল্যান্ড হয়ে রোমানিয়ায় যাবেন বলে আশা করা হচ্ছে।’

১৮০ মিটার দৈর্ঘ্যের বাল্ক ক্যারিয়ার জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে।

বাংলাদেশ সময় গত বুধবার রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেন সময় ৫টা ২৫ মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকেপড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। এরপর টাগবোটের সাহায্যে তাদের গত বৃহস্পতিবার সন্ধ্যায় তীরে আনা হয়। তাদের রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা