,

জায়েদ খানকে বয়কট করল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতারা। এসব সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার এসব সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তাদের ভোটার ছাড়া কেউ এফডিসিতে প্রবেশ করতে পারেননি। যা ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার জন্য অশোভন ও অপমানজনক। এ ঘটনায় শিল্পী সমিতির ‘সদস্য’ জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হয়েছে। তাই ১৮ সংগঠন এ সিদ্ধান্তে এসেছ যে তার সঙ্গে কেউ কাজ করবে না। তাকে আনুষ্ঠানিকভাবে আজ থেকে বয়কট করা হলো।

বিষয়টি নিয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘নির্বাচনের দিন জায়েদ খানের ভূমিকা আমরা প্রমাণসহ পেয়েছি। এ কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে। এই অসম্মানের জন্য আমরা তাকে বয়কট করছি।’

তবে বয়কটের বিষয়টি নিয়ে জায়েদ খান এখনও মন্তব্য করেননি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের