,

ইউক্রেনের ১২ লাখ মানুষ দেশ ছেড়েছেন: জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছেন। শনিবার বিবিসি এ খবর জানায়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে বলেন, ইউক্রেন ছেড়ে পালিয়ে আসা মানুষের অর্ধেকই প্রতিবেশি পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। দেশটিতে ৬ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন।

দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন, বাকিরা ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন। প্রতিবেশি মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়ায় বিপুল শরণার্থী আশ্রয় নিয়েছেন।

ইউএনএইচসিআর বলছে, ‘ইউক্রেনের ভেতর ও বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন। তাদের সুরক্ষা ও সহায়তা দরকার। ইউক্রেনের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারেন।’

রাশিয়ার হামলার আগে ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড