শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসি শুটিংয়ের জায়গা, নির্বাচন বা সংগঠনের নয়

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের আতুর ঘর বিএফডিসি’র ভেতরে রয়েছে বেশ ক’টি সংগঠনের কার্যালয়। আর এসব সংগঠনগুলোর নির্বাচনও হয় এফডিসিতে। সেসময় এফডিসি’র দেয়াল জুড়ে যায় পোস্টার, ব্যানার আর ফেস্টুনে। আর মানুষের আনাগোনাও থাকে অনেক বেশি। এসব কারণে শুটিং করতে গিয়ে বিপাকে পড়তে হয় নির্মাতাদের। এসব বিষয় নিয়ে এবার মুখ খুললেন নির্মাতা সৈকত নাসির।

এক ফেসবুকবার্তায় এই নির্মাতা জানান, চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতির অফিস এবং নির্বাচন দয়া করে এফডিসি’র বাহিরে করা হোক। আমরা যারা এখনো কাজ করি তাদের শুটিং এবং ইমেজ সংক্রান্ত প্রবলেম হচ্ছে। আশা করি, সিনেমার স্বার্থে আপনারা একটু সহানুভব হবেন।

বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইনকে সৈকত নাসির বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন আমার “মাসুদ রানা” ছবির শুটিং ছিল এফডিসিতে। দেয়াল জুড়ে পোস্টার আর মানুষের আনাগোনায় শুটিং করতে আমার অনেক কষ্ট হয়েছে। ক্যামেরার ফ্রেম যেমনটি চেয়েছি, তা মনের মতো পাইনি।’

তিনি আরও বলেন, ‘কোনো দেশেই শুটিংয়ের প্রধান স্থানগুলোতে সংগঠনের কার্যালয় থাকে না। এসব সংগঠনের কার্যালয় থাকে তার আশেপাশে। কিন্তু আমাদের দেশে তা উল্টো। আমি কাউকে কষ্ট দিয়ে কিছু বলছি না। নির্বাচন, চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতির অফিস শুটিং স্থানের বাইরে থাকলে ভালো হয়।’

এদিকে বিষয়টি নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি একটি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

উল্লেখ্য, সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি ও হ্যান্ডসাম আলটিমেটম্যান রাসেল রানা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় সোহানা চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। অন্যদিকে সিনেমায় নাম ভূমিকায় আছেন রাসেল রানা আর নবনিতা চরিত্রে সৈয়দা তিথি অমনি। বিগ বাজেটের এই সিনেমার শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও ইন্দোনেশিয়ার বিভিন্ন লোকেশনে।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা