,

অর্থ আত্মসাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি

news-image

বিনোদন প্রতিবেদক : বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল তার জীবন। কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম। তিনি এখন সিনেমারও নায়ক। তাকে ঘিরে নিয়মিতই আলোচনা ও বিতর্কে। এবার হিরো আলমের বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাৎ-এর। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক আকাশ নিবির।

গতকাল শুক্রবার আনুমানিক রাত ১০ ঘটিকায় হাতিরঝিল থানায় এই জিডি করেন আকাশ। জিডি নম্বর ২২৩। এস.আই এনামুল হকের বরাত দিয়ে অভিযোগটি করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, ‘বিবাদী আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম উনার পূর্ব পরিচিত হওয়ায় ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম। উল্টো টাকা ফেরত চাইতে গেলে আকাশ নিবিরকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দেন হিরো আলম।

এদিকে জিডি প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এই জিডি মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে হয়রানিমূলক অভিযোগ দিয়েছে থানায়।’

সর্বশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি গান প্রকাশ করেন হিরো আলম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড