বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, হাতেনাতে ধরা যুবক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ মোড়ে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আটক সাদ্দাম হোসেন ভবঘুরে। তার বাড়ি কিশোরগঞ্জ বললেও তার সত্যতা পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, শ্লীলতাহানির শিকার ছাত্রী একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আজ বেলা ১১টার দিকে তিনি শাহবাগ মোড়ের ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে টিএসসির দিকে যাচ্ছিলেন। এ সময় সাদ্দাম নামের ওই যুবক পেছন থেকে এসে তাকে জাপটে ধরেন।

পরে ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এসে সাদ্দামকে আটক করে। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী ছাত্রী তাতে বাদী হচ্ছেন বলেও জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা