ধামরাইয়ে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড
ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বাবায়ক আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে কোল্ডস্টোর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
জানা গেছে, বিক্ষোভ মিছিলের সময় বিক্ষোভকারীদের পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সিমা সিনেমা হলের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান নেয়।
এ সময় পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিমুদ্দিন মন্জুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব তমিজ উদ্দিন। উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ, গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুবদল রেজাউন আহমেদ রবিন প্রমুখ।
তমিজ উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিসহ সব ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তিনি।











