,

ধর্ষণচেষ্টার শাস্তি ‘২০ হাজার টাকা জরিমানা ও তিনটি জুতার বাড়ি’

news-image

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর সালিস বৈঠকে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা ও তিনটি জুতার বাড়ি দিয়ে ঘটনার মীমাংসা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার পর আজ শুক্রবার সালিস বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্যরা।

সালিসে উপস্থিত স্থানীয় ও একাধিক ব্যক্তি জানান, বৃহস্পতিবার দুপুরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান একই গ্রামের দুলাল দর্জি। এ ঘটনায় আজ সকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন হাওলাদারের বাসার সামনে সালিস বৈঠক হয়। বৈঠকে কাউন্সিলর, ইউপি সদস্য মিলন হাওলাদার ও স্থানীয় নিজাম আকন অভিযুক্ত দুলাল দর্জিকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং তিনটি জুতার বাড়ি দিয়ে ঘটনার মীমাংসা করে দেন।

ইউপি সদস্য মিলন হাওলাদার বলেন, ধর্ষণচেষ্টা নয়, ওই নারীর ঘরে ঢুকে তার হাত ধরেছিলেন দুলাল দর্জি, যা স্থানীয় দুজন নারী দেখে ফেলেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান