স্থলবন্দর এলাকা হিলিতে ফের বাড়লো পেঁয়াজের দাম

news-image

দিনাজপুর প্রতিনিধি ; দিনাজপুরের স্থলবন্দর এলাকা হিলিতে আমদানি ও সরবরাহ কমের অজুহাতে ফের বাড়লো ভারতীয় ও দেশীয় পেঁয়াজের দাম। এবার একদিনের ব্যবধানে দেশীয় জাতের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা আর ভারতীয় আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। আর এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

শুক্রবার বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ যা কেজিতে ৫ টাকা বেড়েছিলো, সেগুলো ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশীয় জাতের পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আর এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে পাইকারসহ সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কবির হোসেন বলেন, বাজারে এসে দেখি গতকালের থেকে পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ৩০ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩৫ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ৫০ টাকা। আমি পেঁয়াজ কিনতে এসেতো চরম বিপাকে পড়েছি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে, যে কারণে দাম একটু বাড়ছে। দেশীয় পেঁয়াজের সরবরাহ এখন অনেকটা কম, যার প্রভাবে সেটার দাম কেজিতে ১০ টাকা বাড়ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের একই অবস্থা। আমরা কম দামে পেলে কম দামে বিক্রি করবো।

তিনি আরও বলেন, দাম কমতে আরও কয়েকদিন সময় লাগবে। দাম বেশির কারণে আমাদের বিক্রি কমে গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান