বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রয়ক্ষমতা ১৩ বছরে বেড়েছে তিন গুণ : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা প্রায় তিন গুণ বেড়েছে; প্রায় সাড়ে চার গুণ বেড়েছে মাথাপিছু আয়। আর ভারত, ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, বাংলাদেশে সে তুলনায় বাড়েনি।

গতকাল বৃহস্পতিবার ‘রফিকুল হক দাদুভাই স্মৃতি পদক’ প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে শিশু-কিশোর ও যুবকল্যাণবিষয়ক সংগঠন ‘চাঁদের হাট’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে সব সময় জিনিসপত্রের দাম বেড়েছে, কখনো কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনায় কয়েক কেজি চাল পাওয়া যেত, কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। দেখতে হবে, দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা।’ তিনি বলেন, ‘বাংলাদেশে আগে দাবি-দাওয়া হতো, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। আর এখন একজন শ্রমিক কমপক্ষে ১২ থেকে ১৫ কেজির চালের মূল্যের সমান মজুরি পান। এর মানে হলো, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।’

বিএনপির সমাবেশে পুলিশের বাধার অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কিংবা তাদের অন্য নেতা, যারা এ বিষয়ে কথা বলছেন, তাদের অনুরোধ জানাব, সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা বন্ধ করুন।’

পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের হাটের সভাপতি ইয়াহিয়া সোহেল। এবার সাংবাদিকতায় দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সংগীতে মো. মঞ্জুর উল আলম চৌধুরী, ছড়া-সাহিত্যে ফারুক হোসেন ও ক্রীড়াবিদ মো. জাকারিয়া পিন্টুকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা