রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারকা জুটির চোখে প্রিয় জুটি

news-image

ফয়সাল আহমেদ
জুটি হিসেবে ফারুক-রোজিনা, ইলিয়াস কাঞ্চন-চম্পা, শাকিব খান-অপু বিশ্বাস, তৌকীর-বিপাশা ও জাহিদ হাসান-মৌ অনেকেরই প্রিয়। তারকা এই জুটিদেরও প্রিয় জুটি আছে! আমাদের আজকের আয়োজন তারকা জুটির প্রিয় জুটি নিয়ে। লিখেছেন- ফয়সাল আহমেদ

ফারুকের পছন্দ বুলবুল-কবরী, রোজিনার রিয়াজ-পূর্ণিমা

জনপ্রিয় নায়ক ফারুকের পছন্দের জুটি বুলবুল আহমেদ ও কবরী। ‘তাদের ‘দেবদাস’ ছবিটি আমার কাছে অসাধারণ লেগেছে। এই ছবির একটি দৃশ্যে- কবরী (পার্বতী) বাড়ির কাছে গিয়ে অল্পের জন্য শেষ দেখা করতে পারেন না বুলবুল আহমেদের (দেবদাস) সঙ্গে। দুজন দুজনকে দেখার জন্য যে আকুতি তারা ছবিতে ফুটিয়ে তুলেছেন তা দেখলে এখনো আমার চোখে জল চলে আসে।’ তার চোখে বলিউডের সেরা জুটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী। ‘তাদের মুখের রোমান্টিক সংলাপ অন্য কাউকেই আর মানায় না।’

রোজিনার পছন্দের তালিকায় আছেন রিয়াজ-পূর্ণিমা জুটি। এই জুটির অভিনীত ‘মনের মাঝে তুমি’ ছবিটি খুবই সুন্দর। প্রেমের দৃশ্যে তাদের খুবই সাবলীল মনে হয়।’ বলিউডে রোজিনার পছন্দের তালিকায় আছেন শাহরুখ খান ও কাজল। এদের প্রায় সব ছবি ব্যবসাসফল এবং জনপ্রিয়। ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে এই জুটি স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ছবি দেখার সময় আমার মনেই হয়নি তারা অভিনয় করছেন। মনে মনে তো আমি আফসোসই করে বসলাম, ‘কেন তারা বাস্তবেও স্বামী-স্ত্রী হলো না।’

শাকিব খানের পছন্দ সালমান শাহ-শাবনূর, অপু বিশ্বাসের শাবানা-আলমগীর

শাকিব খান বলেন, ‘সালমান শাহ আর শাবনূরের জুটি আমার ভীষণ প্রিয়। তাদের অভিনীত প্রতিটি ছবি আমার দেখা। প্রতিটি ছবিতে তারা যে নিখুঁত অভিনয় করেছেন সেটা আর কেউ পারবেন কিনা আমার জানা নেই।’ দেশে ছোট পর্দায় জাহিদ হাসান ও আফসানা মিমি তার সব সময়ের পছন্দের জুটি। তবে ‘রূপ নগর’ নাটকে জুটি হিসেবে তৌকীর ও বিপাশার অভিনয় এখনো শাকিবের মনে দাগ কেটে আছে।

তার মতে, বাস্তব জীবনেও তাদের দারুণ মানায়। “বলিউডের ‘কাভি আল বিদা না কেহনা’ ছবিতে শাহরুখ খান ও প্রীতি জিনতা যেভাবে পরকীয়া প্রেম করেছেন, তা দেখে মনে হয়েছে পরকীয়া মোটেই খারাপ কিছু নয়! জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে এ রকম হওয়াই স্বাভাবিক।”

দেশি জুটির মধ্যে অপুর সবচেয়ে পছন্দ শাবানা-আলমগীর। ছোট পর্দার জুটির মধ্যে ভালো লাগে আফজাল-সুবর্ণা ও অপূর্ব-তিশার জুটি। বলিউডে তার পছন্দের জুটি হচ্ছেন সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন, শহীদ-কারিনা ও শাহরুখ খান-কাজল। ‘কেন ভালো লাগে সেটা বলতে পারব না। ভালো লাগে তাদের অভিনয়, তাই তারা আমার প্রিয় জুটি।’

ইলিয়াস কাঞ্চনের প্রিয় রাজ্জাক-শাবানা, চম্পার আলমগীর-শাবানা

ইলিয়াস কাঞ্চনের পছন্দের জুটি রাজ্জাক-শাবানা। ‘এই জুটিকে সবচেয়ে ভালো মানায় স্বামী-স্ত্রীর চরিত্রে। কেন তা বলতে পারব না। তবে আমার তাই মনে হয়।’ “বলিউড ছবি ‘পরিণীতা’তে প্রেম-অভিমান, ভালোবাসার ঈর্ষা বিষয়গুলো সাইফ আলী খান ও বিদ্যা বালান এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে সত্যি সত্যি আমারই ইচ্ছা হচ্ছিল সাইফ আলী খান হয়ে যেতে!”

চম্পা বলেন, “শাবানা ও আলমগীর জুটি আমার ভীষণ প্রিয়। তাদের অভিনীত ‘বিদায়’ ছবিটি এখনো আমার হৃদয়ে দাগ কেটে আছে।” “বলিউডে আমার অসাধারণ লাগে মাধুরী ও শাহরুখ খানকে। ‘দেবদাস’ ছবিতে তাদের অভিনয় দেখে তো নিজেরই প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছিল।”

তৌকীরের প্রিয় জাফর ইকবাল-ববিতা, বিপাশার আফজাল-সুবর্ণা

জুটি হিসেবে জাফর ইকবাল-ববিতাকে অসাধারণ লাগে তৌকীর আহমেদের। তিনি বলেন, ‘এই জুটির প্রতিটি ছবি আমার প্রিয়। সুযোগ হলেই দেখি ছবিগুলো। তাদের অভিনয় প্রতিবারই আমাকে মুগ্ধ করে।’ বলিউডে তৌকীরের পছন্দ অজয় দেবগন-কাজল, আমির খান-কারিশমা কাপুর।

বিপাশা মনে করেন বাংলাদেশে ছোট পর্দায় আফজাল-সুবর্ণা জুটির ধারেকাছে কেউ নেই। ‘আজ পর্যন্ত তাদের কাছাকাছিও কেউ যেতে পারেনি বলে আমার বিশ্বাস।’ বলিউডে তার পছন্দ শাহরুখ খান-কাজল, জন আব্রাহাম-বিপাশা বসু।

জাহিদ হাসানের পছন্দ সবাইকে, মৌয়ের শাবানা-আলমগীর

বাংলা সিনেমার পুরনো দিনের প্রায় সব জুটিই পছন্দ জাহিদ হাসানের। নতুনদের ভালো লাগে তার। বলিউডে তার পছন্দের জুটি হচ্ছেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী।

মৌ বলেন, ‘শাবান আর আলমগীর জুটি হিসেবে সবচেয়ে প্রিয়। তাদের প্রতিটি ছবিই আমার পছন্দের তালিকায় আছে। তাদের অভিনয় আমাকে বারবার মুগ্ধ করে।’ আর বলিউডে পছন্দের মধ্যে আছে অমিতাভ বচ্চন ও শর্মিলা ঠাকুর।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী