জিনের ওপর হত্যার দায়, ১২ দিন পর তোলা হলো শিশুর লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার কাহালুর দামাই গ্রামে শিশু সাবাহ আক্তারকে হত্যার পর জিনের ওপর দোষ চাপানোর ঘটনায় কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে শিশুটির মরদেহ দাফনের ১২ দিন পর কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসময় সময় উপস্থিত ছিলেন- নির্বাহি ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে কাহালু সদর ইউনিয়নের দামাই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয় জেরিন (৯) ছোট বোন সাবা মনিকে নিয়ে প্রতিবেশী হাফিজার রহমানের গাছে বড়ই কুড়াতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও দুই বোন বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে বড়ই গাছের নিচে সাবা মনিকে মৃত ও জেরিনকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।

তাদেরকে উদ্ধারের পর রেজওয়ান ও তার পরিবারের লোকজন সাবা মনির মৃত্যুর জন্য জিনের আক্রমণকে দায়ী করে এলাকায় প্রচার করে রাতেই তড়িঘড়ি করে লাশ দাফন সম্পন্ন করেন। সংজ্ঞাহীন জেরিনকে বগুড়া ডক্টর ক্লিনিকে ভর্তি করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি ডক্টর ক্লিনিকে জেরিন কিছুটা সুস্থ হয়ে জানায়- তাদের চাচা রেজওয়ান সাবা মনির মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় জেরিন চিৎকার করলে তার মাথায়ও লাঠি দিয়ে আঘাত করা হয়। জেরিন সুস্থ হওয়ার পর থেকে তার চাচা রেজওয়ান আত্মগোপন করেন। এই ঘটনায় ২৩ ফেব্রুয়ারি রাতেই জেরিনের বাবা জাহাঙ্গীর আলম কাহালু থানায় মামলা করেন।

মামলা দায়েরের রাতেই কাহালু থানা পুলিশ রেজওয়ানকে গ্রেপ্তার করে। পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড-সহ সাবা মনির মরাদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করার জন্য আদালতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মরদেহ উত্তোলনের এই নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান