,

দেশে সোনার দামে রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারো বাড়লো সোনার দাম। দেশের বাজারে ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রিতে দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ২৬৫ টাকা। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকেই সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ১৫২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৫৩ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড