বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেনেড হামলা : দুই পুলিশ কর্মকর্তার জরিমানার অর্থ জমার আবেদন মঞ্জুর

news-image

আদালত প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং সাবেক পুলিশ সুপার ওবায়দুর রহমান খানকে দেওয়া অর্থদণ্ডের টাকা জমার আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের দেড় লাখ টাকা করে জরিমানার অর্থ জমা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।

ওই ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুইয়া জানান, ২০১৮ সালের ১০ অক্টোবর মামলাটির রায় হয়। সেসময় এই দুই আসামি পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তিনটি ধারার প্রত্যেকটিতে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেক ধারায় আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, ২০১৯ সালের ২৮ জানুয়ারি তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তারা আপিল করেছিলেন। তাদের সাজা খাটা শেষ হওয়ায় আপিল বিভাগ তাদের অর্থদণ্ডের টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা অর্থদণ্ডের টাকা জমা দেওয়ার অনুমতি নিলেন।

এ মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে মামলা দুটিতে বিএনপি-জামায়াত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা