,

মাদকসহ গ্রেপ্তার ছেলের ‘ক্রসফায়ার’ চাইলেন ডিএনসিসির প্যানেল মেয়র

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাতে তারা রাজধানীর মিরপুর-১১ নম্বরের বি ব্লকের মিল্লাত ক্যাম্পের সামনে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলেকে গ্রেপ্তার করেছে। তার নাম রফিকুল ইসলাম রুবেল। তার কাছ থেকে ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

জামাল মোস্তফা কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ছেলের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তার ক্রসফায়ার চেয়েছেন জামাল।

তিনি বলেন, ‘ইয়াবা ও হেরোইনসহ রুবেলের গ্রেপ্তারের বিষয়টি আমি শুনেছি। প্রশ্ন হলো- খাওয়া, পরা কীসের কষ্ট ছিল তার। তারপরও কেন সে এমন কর্মকাণ্ডে জড়ালো, মাথায় ঢুকছে না। তার কারণে বারবার নাজেহাল হচ্ছি। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মান নষ্ট হচ্ছে। এত মানুষের ক্রসফায়ার হয়; এমন ছেলে থাকার চেয়ে পুলিশ যদি তাকে (রুবেল) ক্রসফায়ার দিতো কষ্টটা কিছুটা কমতো।’

আর কোনো পরিবার যেন এমন পরিস্থিতির শিকার না হয়, তাই মাদক থেকে যুব সমাজকে দূরে থাকার অনুরোধ জানান এই প্যানেল মেয়র।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, রুবেল ১১ পুরিয়া হেরোইন ও ৭৫ পিস ইয়াবা নিয়ে বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড