,

সাকিবকে নিয়ে সিনেমা হলে নায়িকা হতে চান পরীমনি

news-image

স্পোর্টস ডেস্ক : সিনেমার প্রচারের জন্য আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালে গ্যালারিতে হাজির হয়েছিলেন নায়িকা পরীমনি। তার সঙ্গে ছিলেন ‘মুখোশ’ সিনেমার নায়ক রোশান ও পরিচালক ইফতেখার শুভও। সেখানে প্রেসবক্সে গিয়ে সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচনায় থাকা এই নায়িকা জানান, যদি কখনো তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের জীবনী নিয়ে সিনেমা তৈরি হয়, সেই সিনেমায় নায়িকা হতে চান তিনি।

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভর পরিচালনায় এতে পরীর বিপরীতে আছেন মোশাররফ করিম ও রোশান।

পরীমনি বলেন, ‘সাকিবের জীবন নিয়ে সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই কাজ করব। আমার ইচ্ছা আছে। তবে ইচ্ছা থাকলে তো আসলে হবে না। ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’

স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমনি ক্রিকেট মাঠে গিয়ে ফুটবলের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়ে বলেন, ‘আমি মূলত ফুটবলের ভক্ত। ক্রিকেট নিয়ে এত ধারণা নাই। তবে আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। আমি ক্রিকেট পছন্দ করি না তা নয়, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’

পরীমনি বলেন, ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল রাতে যখন শুনলাম আমি মাঠে যাব, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমনই খুশি লাগছিল। মাঠে এসে অনেক রোমাঞ্চিত অনুভব করেছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড