শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে পিটিয়ে আহত

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারীর স্বামী।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছেন তারা।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের জুবায়ের আহমদ, ছালিম উদ্দিন, হাবিব উল্লাহ। বাকি একজনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গৃহবধূর ঘরে ঢুকে ওই চারজন তাকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দেওয়ায় তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান তারা। লাঠির আঘাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে যুবকরা চলে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সিফাত আরা শারমিন বলেন, গৃহবধূর মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠানো হয়েছে।

গৃহবধূর স্বামী বলেন, ‘ঘরে একা পেয়ে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে তারা। ব্যর্থ হয়ে চারজন মিলে মারপিট করে পালিয়ে গেছে।’

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া