বড়পর্দায় পা রাখছেন প্রত্যুষা পাল

news-image
বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল তবু মনে রেখো ধারাবাহিকের জনপ্রিয় মুখ প্রত্যুষা পাল পা রাখছেন বড়পর্দায়। রিনো দত্ত পরিচালিত এই ছবির নাম ‘লাভ ইউ জিন্দেগী’। ছবিতে প্রত্যুষার চরিত্রে নাম রাই, পেশায় সে একজন ক্রাইম রিপোর্টার।

সে তার কাজের প্রতি খুবই সৎ। কিন্তু রাই দেখেন যে তার কঠোর পরিশ্রম সত্ত্বেও কখনই প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেননা। যে পুরস্কার রাইয়ের পাওয়ার কথা ছিল,তার বদলে মাঝে মাঝে তার সিনিয়র মি.পাকড়াশি বা কখনো তার অন্য সহকর্মীরা পেয়ে থাকেন। রাই ধীরে ধীরে সে খুব বিষণ্ণ হয়ে পড়েন।

একদিন মি পাকরাশি তাকে অশ্লীল ব্যবসার প্রস্তাব দেয় এবং তা শুনেই রাই চাকরি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন। অপর দিকে ম্যাগাজিনের মালিক রাহুলকে ভালবাসে রাই। কিন্তু রাহুল এই বিষয়ে কিছুই জানেন না। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বিনোদন বিভাগে স্থানান্তর করে। ক্রাইম রিপোর্টিং ছেড়ে রাই কি পারবে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে? রাহুল কিভাবে জানতে পারবে রাইয়ের মনের কথা? এমনই একটি বিষয় নিয়ে আসতে চলেছে লাভ ইউ জিন্দেগী।

সম্প্রতি কলকাতায় হয়ে গেল এই ছবির শুটিং। ঝুমা পাল এবং বজরং জসওয়ালের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, প্রত্যুষা পাল, অমিত সাহা, দেব প্রসাদ পাল, রাজু মজুমদার, উদয় প্রতাপ সিং সহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান