শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নপূরণের পথে ‘সুখী’ শিল্পা শেট্টি

news-image
বিনোদন ডেস্ক : বিগত কয়েকমাসে ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন শিল্পা শেট্টি। পর্নকাণ্ডে নাম জড়িয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার। রাজের কাজ সম্পর্কে কোনও খবরই ছিল না শিল্পার কাছে কিন্তু তা সত্ত্বেও রাজের সঙ্গেই টানা হয় তার নাম। মিডিয়ার প্রশ্ন এড়াতে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন শিল্পা। এরই মাঝে দীর্ঘ ২১ বছর পর বড়পর্দায় ফেরেন অভিনেত্রী।

মুক্তি পায় প্রিয়দর্শনের ছবি ‘হাঙ্গামা টু’। ছবির প্রচারেও সেসময় বিশেষ দেখা মেলেনি শিল্পার। যদিও এরপর জামিনে মুক্তি পায় রাজ কুন্দ্রা। শিল্পাও কাজে ফেরেন। রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাকে। এমনকি বিভিন্ন পার্টিতেও দেখা মেলে তার। সম্প্রতি শিল্পার বোন শমিতার জন্মদিনে একসঙ্গে দেখা যায় রাজ ও শিল্পাকে। সবমিলিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে শিল্পার জীবনে। এরই মাঝে সুখবর দিলেন শিল্পা শেট্টি। মুক্তি পেতে চলেছে শিল্পার নতুন ছবি ‘সুখী’।

ছবির পোস্টার থেকেই বোঝা যাচ্ছে ছবিতে নানা মুডে ধরা দেবেন শিল্পা। পরিচালক সোনাল যোশীর ছবির নাম ‘সুখী’। ছবির ট্যাগলাইন নির্ভীক, নির্লজ্জ, বেপরোয়া। পোস্টার শেয়ার করে ক্য়াপশনে লেখেন, ‘একটু নির্ভীক আমি, আমার জীবন একটা খোলা বই, দুনিয়া আমায় নির্লজ্জ বলে তো কী? আমার স্বপ্ন কারোর থেকে কম যায় না।’ আগামী ছবি নিয়ে বেশ এক্সাইটেড শিল্পা।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা