রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের মুনিমে শুরুতেই উড়তে চান রিয়াদরা

news-image

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে শেষ ওয়ানডে হেরে আত্মবিশ্বাস নড়ে গেছে। আবার আরেক ফরম্যাটের সিরিজ। যে ক্রিকেটে আফগানিস্তান বরাবরই ভয়ঙ্কর দল। বাংলাদেশ আফগানিস্তানের সামর্থ্য সম্পর্কে ভালো করেই জানে। নতুন দল। নতুন ফরম্যাট। সেরাটা দিতে পারলে পেরে ওঠা যাবে বলে বিশ্বাস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস ও পিচ বড় ভূমিকা রাখতে পারে।

আফগানিস্তানের স্পিন সেখানে বিশ্বমানের। নিজেদের কন্ডিশনেও টাইগারদের ‘গ্ল্যাডিটোরিয়াল’ কনটেস্টে নামতে হবে বৈকি! শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সমর্থকদের ‘গর্জন’ বড় পাওয়া বাংলাদেশের জন্য। দীর্ঘদিন পর পূর্ণ গ্যালারির সামনে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। ২ ম্যাচের সিরিজ। দল হিসেবে টেকনিক্যাল ও স্পিন শক্তিতে ভরসা করা আফগানিস্তানের সঙ্গে লড়াইটা কেমন হতে যাচ্ছে সেটার জন্য অপেক্ষা বেলা ৩টা পর্যন্ত।

মুনিম শাহরিয়ার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অসাধারণ খেলেছিলেন। ১৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ফরচুন বরিশালকে প্রতি ম্যাচের পাওয়ার প্লেতেই প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে গেছেন তিনি। রিয়াদ ইঙ্গিত দিলেন। এই ঝড়ো ব্যাটসম্যানকে দেখা যেতে পারে আজ। শুরুতেই বাংলাদেশকে ওড়াতে চান তিনি। টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আগামীকাল (আজ) শাহরিয়ারের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।’

আফগানিস্তানের স্পিনাররা বিশেষ করে রশিদ খান বিশ্বব্যাপীই আতঙ্কের আরেক নাম। হাতের উল্টো পিঠের মতো চেনেন মিরপুরের এই পিচ। আর কীভাবে ধীরগতির উইকেটে বল করতে হয় সেটাও জানেন। মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান তো রয়েছেন গোদের ওপর বিষফোঁড়ার মতো। পেসার ফজলহক ফারুকি ওয়ানডে সিরিজে ভড়কে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। এ ফরম্যাটে সুযোগ পেলে কিছু করতে চান।

এর আগে ছয়বারের মুখোমুখিতে বাংলাদেশ মাত্র দুটিতে জয় পেয়েছে। বাকি চারটিতেই আফগানদের জয়। এর মধ্যে আবার আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ভারতের দেরাদুনে ২০১৮ সালে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও হয়েছিল টাইগাররা। রেকর্ড বলছে আফগানিস্তান এগিয়ে।

সর্বশেষ একটি ত্রিদেশীয় সিরিজে পরস্পরের মোকাবিলা করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নেয় জিম্বাবুয়ে। দুই লেগের ওই সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে ২৫ রানে জয়লাভ করলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি লেগে চার উইকেটে পরাজিত হয়। শেষ পর্যন্ত এই দুই দল ফাইনাল নিশ্চিত করলেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে।

সেই হিসেবে এই ফরম্যাটের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও মিরপুরে সর্বশেষ ম্যাচে জয়ের রেকর্ড আছে আফগানদের। এ ভেন্যুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়লাভ করলেও পাকিস্তানের বিপক্ষে গত বছর নভেম্বরে অনুষ্ঠিত সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিতলেও মিরপুরে টি-টোয়েন্টি সিরিজটি কঠিন হতে পারে বাংলাদেশ দলের জন্য।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী