,

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২ মার্চ ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সিদ্দিক (৬০), হেলাল (৫০), নাদের আলী (৫০), নুর নবী (৫১) ও ইউসুফ (৪৯)।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে ৫ জন এসেছেন। তাদের মধ্যে সিদ্দিকের শরীরের ৫২ শতাংশ, হেলালের শরীরের ৮৫ শতাংশ, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, নূরনবীর শরীরের ৪২ শতাংশ ও ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা রাসেল বলেন, মালিবাগ চৌধুরীপাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমাদের মালিকসহ ৫ জন আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের