,

ইউক্রেনে বোমার আঘাতে প্রাণ গেল ভারতীয় ছাত্রের

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে বোমার আঘাতে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। কর্ণাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন এবং রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে দ্রুত যাতে বের করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় ছাত্র আটকে আছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ভারতীয় সেখানে আটকে আছে। তাদের উদ্ধার করতে রোমানিয়ায় বিমান পাঠিয়েছে ভারত। কারণ, ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে রোমানিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছাতেই সমস্যায় পড়ছেন ভারতীয়রা। সরকার এর আগে জানিয়েছিল, সকলে যেন রাজধানী কিয়েভে চলে আসেন। কিন্তু মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে সকলে যেন কিয়েভ ছাড়েন।

ট্রেনে বা অন্য কোনোভাবে তারা যেন রোমানিয়ার সীমান্তে পৌঁছে যান। মঙ্গলবার বুখারেস্ট ও বুদাপেস্ট থেকে দুইটি বিমানে করে আটকে থাকা ছাত্রছাত্রীদের ভারতে নিয়ে আসা হয়েছে।

আটকে থাকা ছাত্রছাত্রীদের অনেকেই অভিযোগ করছেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। শুধু তা-ই নয়, সীমান্ত পার করার সময় তাদের উপর সীমান্তরক্ষীরা হামলা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড