বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘টিসিবির ট্রাকে আমাদেরও লাইন দেওয়া লাগতে পারে’

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের গরীব-অসহায় ও মধ্যবিত্ত টিসিবির ট্রাকে হুমড়ি খাচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশঙ্কা প্রকাশ করেছেন যে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ‘আমাদেরও হয়তো টিসিবির ট্রাকে লাইন দেওয়া লাগতে পারে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারে থাকলে কোন নির্বাচন কমিশনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে অপসরণ করতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

সমাবেশে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় আরও বক্তব্য রাখেন রাখেন- বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন চান, লাভলী রহমান, মাহবুবুর রহমান হারেজ, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু ও কেএম খায়রুল বাশার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা