ইউক্রেনে বিমান হামলার শিকার বাংলাদেশি জাহাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। এর মধ্যেই ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়।

বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। আমাদের শিপে (জাহাজে)। ইউক্রেনের সময় ৫টা ১০ এর দিকে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’

এ বিষয়ে জানতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (বাণিজ্য) পীযূষ দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। সংস্থাটির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমানের মুঠোফোনেও সাড়া পাওয়া যায়নি।

ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান