,

সূচকের বড় পতনে লেনদেন ২ মাস আগের অবস্থানে

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৯৫ কমে পয়েন্ট দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯.৭৩ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। ডিএসইর আজকের লেনদেন দুই মাস ১১ দিন বা ৫০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর আজকের চেয়ে কম অর্থাৎ ৬৫২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। দর কমেছে ২৮৮টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড