বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা-উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ রাশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে হামলার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফলে আগামী বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেল দেশটির।

ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি রাশিয়ার জাতীয় দল কিংবা ক্লাব পর্যায়ের যেকোনো টিম ফিফা ও উয়েফার কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।ইউক্রেনের সঙ্গে আছে সমগ্র ফুটবল বিশ্ব।’

আল জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার রাতে যৌথ বিবৃতিতে রাশিয়াকে নিষিদ্ধের ঘোষণা দেয় ফুটবল বিশ্বের প্রভাবশালী সংগঠন দুটি। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) সকল আন্তর্জাতিক ফেডারেশনকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করার আহ্বান জানায়।

এর ফলে ফিফা থেকে নিষিদ্ধ হওয়ায় মার্চে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারছে না রাশিয়া পুরুষ জাতীয় ফুটবল দল। এ ছাড়া গ্রীষ্মকালীন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়ার নারী দল অংশ নিতে পারবে না।

এমনকি রাশিয়ার কোনো ক্লাবও ফিফা বা উয়েফার কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না। এ ছাড়া রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আকর্ষণীয় স্পন্সর চুক্তিও বাতিল করেছে উয়েফা। এই নিষেধাজ্ঞার ফলে চলতি মাসে পোল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের প্লে অফ ম্যাচ খেলতে পারবে না রাশিয়া।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা