,

সাভারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

news-image

সাভার প্রতিনিধি : সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার মুখে এ সংঘর্ষ বাধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাভারে আজ বুধবার সকালে এক সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিল বের হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কর্মসূচিতে যোগ দিতে সকালে দলটির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ জেষ্ঠ্য নেতাকর্মীরা সকল থেকেই জড়ো হন সাভারের ব্যাংক কলোনি এলাকায়। সেখানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসভবনে অনুষ্ঠিত সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে উঠামাত্রই পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাদানুবাদের একপর্যায়ে নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট- পাটকেল ছোঁড়া হলে পুলিশও দফায় দফায় লাঠিচার্জ করে নেতাকর্মীদের ধাওয়া করে মডেল মসজিদ পর্যন্ত নিয়ে যায়।

উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয় তীব্র যানজটের। প্রায় ঘণ্টাখানেক পর এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড