,

রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করলো অ্যাপেল

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে, এর জেরে দেশটিতে সবধরনের পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপেল। ফলে- দেশটিতে আইফোন, কম্পিউটার, ট্যাবলেটসহ আর কোন পণ্যই পাওয়া যাবে না বলে বিবৃতিতে জানিয়েছে কোম্পানিটি।

বিবৃতিতে অ্যাপেল জানিয়েছে- ‘রাশিয়ার আক্রমণের ফলে বহু মানুষ আক্রান্ত। বহু মানুষকে ঘর ছেড়ে পালাতে হচ্ছে। আমরা তাদের পাশে আছি। সে জন্যই এমন পদক্ষেপ।’

অ্যাপেল প্রথম নয়, এর আগে একাধিক সংস্থা রাশিয়ার সঙ্গে বাণিজ্য যোগাযোগ বন্ধ করেছে। সেখান থেকে কোম্পানি গুটিয়ে ফেলার সিদ্ধান্তও নিয়েছে তারা।

এর মধ্যে গুরুত্বপূর্ণ তেলের কোম্পানি শেল, চলচ্চিত্র সংস্থা ওয়ার্ল্ড ডিজনি, নরওয়ের এনার্জি কোম্পানি ইকুইনোর এএসএ, ফ্রান্সের টোটাল এনার্জিস এসই ইত্যাদি।

এর আগে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। ইউরোপীয় ইউনিয়ন একত্রে এবং ইউরোপের দেশগুলো আলাদা আলাদাভাবে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এ ছাড়া ফিফা, উয়েফার মতো ক্রীড়া সংস্থা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

আজ বুধবার মার্কিন কংগ্রেসের বক্তৃতায় বাইডেন বলেছেন, ‘পুতিন বুঝে গেছে যে, তার পাশে কেউ নেই। এর খেসারত তাকে দিতে হবে। কঠিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাকে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড