শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে খেলতে মুখিয়ে আছেন স্টিভ স্মিথ

news-image

অনলাইন ডেস্ক : ১৯৯৮ সালের পর আবার পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে আগামী ৪ মার্চ। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর পাকিস্তানের বিরুদ্ধে না খেলে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেখানো পথে পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। পাকিস্তান ক্রিকেটে যখন আবার অন্ধকার নেমে আসার পথে, তখনই ভরসার হাত এগিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া।

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন করে পাকিস্তান সফরের সবুজ সংকেত দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা যায়, বোর্ডের এই সিদ্ধান্ত নাকি মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনকি অনেকেই পাকিস্তান সফরে যেতে চাননি। তবে সেই সব তথ্য মিথ্যা বলে দাবি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে গত সপ্তাহেই পাকিস্তান পৌঁছে যায় অস্ট্রেলিয়া। প্রথমে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। কিন্তু সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগারকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দেওয়া হয়। আবার কাঁপুনি ওঠে অজি শিবিরের অন্দরে। এই অবস্থায়, সাংবাদিকদের মুখোমুখি স্টিভ স্মিথ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই, তদন্ত শুরু করে দুই দেশের বোর্ড। তদন্ত শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিও। তদন্তের পর সবারই মনে হয়েছে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই হুমকি নিয়ে তেমন মাথা ব্যথার কিছু নেই। পাকিস্তান সরকারের আয়োজন করা নিরাপত্তা ব্যবস্থায় খুশি অস্ট্রেলিয়া দল। রাওয়ালপিণ্ডিতে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথ জানান, সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ নিয়ে আমরা অবগত। এই ধরণের ঘটনা কাঙ্খিত নয়। অনেক মানুষ এখানে আমাদের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। আমাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশ্বাস আছে। পাকিস্তানে আমরা নিরাপদ। আমাদের অনেকের কাছে এটাই প্রথম পাকিস্তান সফর। আমার সবাই এ দেশে খেলতে মুখিয়ে আছি। পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসেন।
পাকিস্তানে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া দল। পেস বোলিংয়ের পাশাপাশি পাকিস্তানে সফল হতে স্পিন সামলাতে হবে। সেটা নিয়েও প্রস্তুতি তুঙ্গে অজি শিবিরের। শুক্রবার (৪ মার্চ) থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তিন ম্যাচের সিরজের পরের দুইটি টেস্ট হবে করাচি ও লাহোরে। সেখান থেকে আবার রাওয়ালপিণ্ডিতে ফিরে আসবে অস্ট্রেলিয়া দল। সেখানেই হবে তিন ম্যাচের একদিনের সিরিজ ও একটি টি-২০ ম্যাচ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা