,

‘রাজনৈতিক ইন্ধনে’ ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারীরা তার ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের গেটে তার ওপর হামলা হয়।

উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান জানান, তিনি দাপ্তরিক কাজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অসুস্থ মেয়েকে দেখতে পিরোজপুর সদর হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হচ্ছিলেন। এ সময় পরিষদের গেটে সাবেক ছাত্রলীগ নেতা সজীব হাওলাদারসহ অপরিচিত কয়েকজন তার গাড়ি আটকান। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই সজিব হাওলাদার গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে তাকে কিল-ঘুষি মারতে থাকে। অন্যরা লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে দেন।

চেয়ারম্যান বলেন, ‘হামলাকারী সজিবের সঙ্গে আমার রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে।’ তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে সজীব হাওলাদারের সঙ্গে থাকা উত্তম কুমার বলেন, ‘আমি কয়েক মাস আগে সরকারি ঘর পাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে ২০ হাজার টাকা দেই। ঘর বরাদ্দ না পাওয়ায় সজীবকে নিয়ে চেয়ারম্যানের কাছে জানতে গেলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় সজীবের সঙ্গে চেয়ারম্যানের মারামারির ঘটনা ঘটে।’

ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান, হামলার কথা শোনার পর তারা বিষয়টি তদন্ত করছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে, অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি